সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম একই উঠানে বেড়ে ওঠা ৬টি জীবন, সময়ের স্রোতে ৬টি আলাদা ঠিকানা তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী ও অন্যতম সাক্ষী মানিক পশারীর লাশ দাফন বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার প্রতিক্রিয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহ উদ্দিন সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামে ১২ জনের মৃত্যু ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে জটিলতা কাটল প্রবল ঝড় বোয়েলোর তাণ্ডবে যুক্তরাজ্যের স্কটল্যান্ড সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম

  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪.১১ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুম

বৈশাখী টিভির পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। প্রচার হয়েছে  গত (২৪ অক্টোবর) বিকাল ৫.৩০ মিনিটে। প্রভাষক এম. আমিনুর রহমানের সঞ্চালনায় এ পর্বের অতিথি হিসেবে থাকছেন
‎ প্রাইম ব্যাংক পিএলসির ভিপি এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ।
‎পডকাস্টের আলোচনায় কর্পোরেট জীবনের নানা টানাপোড়ন এবং কাজের চাপ সামলানোর বাস্তব কৌশল নিয়ে কথা বলেছেন এবারের অতিথি। তাঁর মতে, কর্পোরেট ইমার্জেন্সি কখনই জীবন-মরনের কোনো জরুরি পরিস্থিতি হতে পারে না। কাজের প্রচণ্ড প্রেশার আসতেই পারে এবং তা সঠিকভাবে ডেলিভারি দিতেই হবে, তবে তা নিয়ে অতিরিক্ত বিচলিত বা পাগল হয়ে গেলে কোনো লাভ হয় না।
‎প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারীদের আবেগপ্রবণ ভেবে পিছিয়ে রাখার পুরনো মানসিকতা ও কর্পোরেট সংস্কৃতির নানা অপ্রিয় সত্য উঠে এসেছে এই আয়োজনে। দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই করপোরেট পেশাজীবী মনে করেন, বস বা ম্যানেজার হিসেবে কার কী দায়িত্ব এবং কে ঠিকমতো কাজ করছে তা সঠিকভাবে বুঝে নেওয়া প্রত্যেকেরই পেশাগত কর্তব্য। আর একটি পেশা এবং ব্যক্তির নিজস্ব পরিচয়ের মধ্যে সবসময় সুনির্দিষ্ট পার্থক্য বজায় রাখা জরুরি।
ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে সবারই, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা-সে আলোকেই সাজানো হয়েছে পডকাস্ট শো: ‘ক্যারিয়ার ক্লাসরুম’। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিইও, এমডি এবং অভিজ্ঞ কর্পোরেট নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তরুণদের সঙ্গে শেয়ার করবেন ক্যারিয়ার গড়ার বাস্তব অভিজ্ঞতা, সাফল্যের গল্প, ব্যর্থতা থেকে শেখা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির নানা বিষয়।
শুধু চাকরি পাওয়ার কৌশল নয়, কোন্ দক্ষতাগুলো একজন তরুণকে এগিয়ে দেবে, কীভাবে নিজেকে তৈরি করতে হবে এবং কর্পোরেট দুনিয়ায় সফল হতে কী ধরনের মানসিকতা প্রয়োজন? এসবই ধারাবাহিকভাবে আলোচনা হবে ‘ক্যারিয়ার ক্লাসরুম’ পডকাস্টে। বৈশাখী টিভির কনসালটেন্ট মোঃ সামিউল আলম তামিম ও মোঃ মোফরাতুল ইসলাম সাজ্জাদের তত্ত্বাবধানে প্রযোজনায় থাকছে বৈশাখী ইয়ুথ এবং বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com