মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্বে করোনাভাইরাসে ৪ লাখ লোকের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২০, ২.৪৭ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

বিশ্বে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে প্রায় ৪ লাখ লোকের মৃত্যু হয়েছে। পাশাপাশি লাতিন আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।
এদিকে মহামারি ও লকডাউনের কারণে জ্বালানি তেলের দাম কমায় তেল উৎপাদনকারী দেশগুলো তেলের উৎপাদন হ্রাসে সম্মত হয়েছে।
করোনায় মৃত্যুর সংখ্যায় ব্রাজিল বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে তবে প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো “আদর্শিক পক্ষপাতিত্বের” অভিযোগে যুক্তরাষ্ট্রের অনুসরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন।
বোলসোনারো অন্য আরো অনেকের মতো বলেছেন, লকডাউনের কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা ভাইরাসের ক্ষতির চেয়েও বেশী, বিশেষ করে তেল শিল্প চরম ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক শনিবার তেল উৎপাদন হ্রাসের সময় সীমা জুলাই পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে। ভাইরাসের বিধি নিষেধের কারণে তেলের চাহিদা কমে গেছে, এতে দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় তেলের মূল্য পুনরুদ্ধারে এই উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেয়া হয়।
অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারগুলো বিশেষ করে করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত ইউরোপের দেশগুলো তাদের সীমান্ত খুলে দিচ্ছে এবং লোকদের কাজে যোগদানে উৎসাহিত করছে। যদিও ভাইরাস প্রতিরোধে ওষুধ ও ভ্যাকসিনের সফলতা এখনো অনেক দূরে।
করোনা ভাইরাসে বিশ্বব্যাপী ৩ লাখ ৯৭ হাজার লোকের মৃত্যু হয়েছে এবং ৬৮ লাখ লোক আক্রান্ত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে ১ লাখ ৯ হাজার লোকের মৃত্যু হয়েছে,আক্রান্তের সংখ্যা প্রায় ১৯ লাখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com