বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোভিড-১৯ প্রতিরোধে জরুরী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে : জনগণের স্বাস্থ্য আন্দোলন

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ৮.৪২ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

আসাদুজজামান মাসুদ: কোভিড-১৯ প্রতিরোধে জরুরী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে “সবাই নিরাপদ না হলে কেউ নিরাপদ নয়”- এই শ্লোগানকে সামনে রেখে আজ ৬ জুন, ২০২০, শনিবার, সকাল ১০.৩০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জনগণের স্বাস্থ্য আন্দোলন-বাংলাদেশ একটি মানব বন্ধনের আয়োজন করে। মানব বন্ধনে সভাপতিত্ব করেন জাকির হোসেন, সভাপতি, জনগণের স্বাস্থ্য আন্দোলন-বাংলাদেশ; অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব আবুল হোসাইন, নির্বাহী সদস্য,
জনগণের স্বাস্থ্য আন্দোলন-বাংলাদেশ; জনাব শামিমা আক্তার শিরিন, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক
ফেডারেশন; সুলতানা বেগম, সভাপতি, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন; এবিএম আনিসুজ্জামান, প্রতিনিধি, নাগরিক উদ্যোগ; হৃদয় রহমান, প্রতিনিধি, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং নাগরিক সমাজের প্রতিনিধিগণ। বক্তাগণ কোভিড-১৯ প্রতিরাধে কার্যকর ব্যবস্থা গ্রহণে নি¤েড়বাক্ত দাবী তুলে ধরেন:
১. স্বাস্থ্যখাত সংস্কার এর জন্য একটি জাতীয় কমিটি গঠন করতে হবে;
২. বাজেটে স্বাস্থ্য খাতে জাতীয় আয়ের ৬ শতাংশ বরাদ্দ রাখতে হবে;
৩. স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ, শৃংখলা ও সুশাসন নিশ্চিত করতে হবে;
৪. স্বাস্থ্যসেবাকে জনগণের মৌলিক অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দিতে হবে;
৫. করোনা চিকিৎসার রেমিডিসিডির ঔষধের দাম কমাতে হবে, সাধারণ জনগণের μয় ক্ষমতার মধ্যে আনতে হবে;
৬. বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা এবং করোনা আμান্ত রোগীরদের সেবার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে;
৭. প্রত্যেক বেসরকারি হাসপাতালে করোনা ইউনিট খুলা বাধ্যতামূলক করতে হবে হবে;
৮. কোভিড -১৯ পরীক্ষার জন্য জি আর র‌্যাপিড ডট ব্লট’ কিটের দ্রুত অনুমোদন দিতে হবে;
৯. পরীক্ষা করার কেন্দ্র বাড়াতে হবে, দৈনিক কমপক্ষে ১ লক্ষ পরীক্ষার ব্যবস্থা করতে হবে;
১০. প্রতিষেধক টিকার জন্য এখনই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে, করোনা প্রতিষেধক টিকা সরকারি ভাবে সবাইকে
বিনামূল্যে দিতে হবে;
১১. শ্রমিকদের স্বার্থে শিল্প অঞ্চলভিত্তিক শ্রমিকদের বিনামূল্যে করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে;
১২. প্রতিটি শিল্প-কারখানায় করোনার ব্যাপারে শ্রমিকেদের মাঝে ভীতির সৃষ্টি না করে, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রচারপ্রচারণা চালাতে হবে;

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com