বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবীদ্বারে বিএনপির সভাপতিসহ ১৩ জনের করোনা সনাক্ত

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০, ৫.১৯ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন দেবিদ্বার (কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লার দেবীদ্বারে করোনা উপসর্গ নিয়ে মৃত উপজেলা বিএনপির সভাপতিসহ নতুন করে আরো ১৩ জনের করোনা সনাক্ত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪৭ টি নমুনার রিপোর্ট এসেছে যার মধ্যে ওই ১৩ টি পজিটিভ পাওয়া যায়। গত ১ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দেবীদ্বার উপজেলা বিএনপির সভাপতি এবং দেবিদ্বার ইউপির সাবেক চেয়ারম্যান, বিজলীপাঞ্জার এলাকার মনিরুল হক ভুইয়া (৮০) করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মৃত্যুবরণ করার পর উনার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছিলো স্বাস্থ্য কর্মীরা। এদিকে করোনা বিস্তারে ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় বিজলীপাঞ্জার গ্রামটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মোহনা আবাসিক এলাকায় এক জন, ছোট আলমপুর দুই জন, বড় আলমপুর এক জন, জয়পুর দুই জন, রামপুর এক জন, বাঙ্গুরী এক জন, জাফরগঞ্জ এক জন, খিরাইকান্দি এক জন, নবীয়াবাদ এক জন এবং দেবীদ্বার ভূমি অফিসে কর্মরত এক জনের করোনা সনাক্ত হয়েছে । এদিকে পরপর দুইবার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় শুক্রবার দেবীদ্বার থানার ছয় পুলিশসহ দশ জনকে সুস্থ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান, করোনা আক্রান্তরা দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এটা খুবই স্বস্তিদায়ক খবর। উপজেলায় মোট পজিটিভ সনাক্ত হয়েছে ১৮৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের এবং সুস্থ হয়েছেন ৮৩ জন। আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৮৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com