সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সৌরবিদ্যুৎ ছাড়া ব্যাটারি রিকশা রিচার্জ করলে জরিমানা

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ৩৪ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে এবং এসব ই-রিকশা শুধুমাত্র সৌর বিদ্যুৎ দিয়েই রিচার্জ করতে হবে।

তিনি বলেন, সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে ব্যাটারিচালিতা বা ই-রিকশাগুলোকে রেজিস্ট্রেশন দিবো না ও নবায়ন করবো না। তারা সৌর বিদ্যুৎ ছাড়া রিচার্জ করলে জরিমানা হবে।

সোমবার স্থানীয় সরকার বিভাগে এক সভায় তিনি একথা বলেছেন।

প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে আটটি জোনে ভাগ করে আট রংয়ের ই-রিকশা (ব্যাটারিচালিত) চালুর অনুমতি দেওয়া হবে এবং এক জোনের রিকশা যেন অন্য জোনে যেতে না পেরে সেটি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ইলেকট্রিক রিকশাগুলোর বিষয়ে এখন বিধিমালা তৈরির কাজ করছে যেখানে তাদের জন্য কিছু শর্ত দেওয়া হবে। তারা যে রিচার্জ করবে সেটা অবশ্যই সৌর বিদ্যুৎ দিয়ে করতে হবে। সেটা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো।

তিনি আরও বলেন, ই-রিকশা রেজিস্ট্রেশন বিআরটিএ করবে না। রেজিস্ট্রেশন করবে সিটি কর্পোরেশন। এ বিষয়ে সংসদে আইন পাশ করা আছে। তার আলোকে আমরা বিধিমালা করছি।

প্রতিমন্ত্রী বলেন, “বিধিমালায় রেজিস্ট্রেশন ফি, নবায়ন ফি নির্ধারণ করে দেওয়া হবে। আমরা রেজিস্ট্রেশন নবায়নে পূর্বশর্ত দিয়েছি যে সরকারি পলিটেকনিক ইন্সটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। নবায়নের সময় আবার ফিটনেস নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com