মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

‘চোর’ বলে প্রকাশ্যে পেটানোর অভিযোগে চেয়ারম্যান’র বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবকের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১০.৪৭ পিএম
  • ৮১৬ বার পড়া হয়েছে

 এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// চেয়ারম্যানের লোকেরা আমাকে ‘চোর চোর’ বলে দৌঁড়িয়ে প্রকাশ্যে পিটিয়েছে। চেয়ারম্যান নিজেও আমাকে বেধরক পিটিয়েছে। আমি বারবার বলেছি, কাকা আমি রোযা রয়েছি আমাকে মারবেন না, তারপরও কেউ শোনেননি। একের পর এক কিলঘুষি লাথি মেরেছে, গাছের ঢাল দিয়ে আমাকে পিটিয়েছে। আমি দৌঁড়ে পালাতে চেষ্টা করেও পালাতে পারিনি। পরে রাস্তায় একটি চলন্ত অটো রিক্সায় লাফিয়ে ওঠে কোন রকম আমার জীবন বাঁচিয়েছি। কোন অন্যায় ছাড়া এভাবে একজন চেয়ারম্যান নিজে ও তার সন্ত্রাসী লোক দিয়ে আমাকে মেরেছে। কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে হতদরিদ্র দিনমজুরদের জন্য সরকারী বরাদ্দের খাদ্য সহায়তার অনিয়মের অভিযোগ তুলে ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ায় মারধরের ঘটনায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী যুবক রাকিব বিন কুদ্দুস। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ছেপাড়া গ্রামে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে রাকিব বিন কুদ্দুস আরও অভিযোগ করে বলেন, আমি এখন চেয়ারম্যানের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছিনা, সে যেকোন সময় আমার প্রাণে মেরে ফেলবে। আমি সাংবাদিকদের মাধ্যমে সরকারের নিকট আকুল আবেদন জানাই, এ ঘটনায় যেন সুষ্ঠু তদন্ত হয়, আমি সঠিক বিচার দাবি করছি। রাকিব লিখিত বক্তব্যে আরও বলেন, আমার দোষ আমি প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির হক সরকারি বরাদ্দকৃত ত্রাণ যারা পাইনি তাদের পক্ষে কথা বলেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি এটাই কি আমার অপরাধ ? এর আগে মারধরের শিকার রাকিব কুদ্দুস উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের নিকট গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের বিরুদ্ধে ত্রাণ ও মসজিদের তালিকা করণের বিষয়ে জানতে চাওয়ায় মারধর ও প্রাণনাশের ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিক আবেদন করেন । মারধরের শিকার রাকিব বিন কুদ্দুস গুনাইঘর উত্তর ইউপি’র ছেপাড়া গ্রামের আবদুল কুদ্দুস সরকারের ছেলে এবং একটি বেসরকারি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ৩য় বর্ষের ছাত্র। এ ব্যাপারে অভিযুক্ত গুনাইঘর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, আমার অফিসের সামনে এসে ওই যুবক মিথ্যা অভিযোগ করায় ইউপি সদস্য জব্বারের লোকজন রাস্তায় ওই যুবককে মারধর করেছে বলে শুনেছি। তখন আমি আমার অফিসের ভেতরে ছিলাম। আমার ছেলেরা ওই সময় কে কোথায় ছিল সেটা আমি জানি না। তবে আমার অফিসের সামনে মারধরের কোন ঘটনা ঘটেনি। এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, মারধরের ব্যাপারে মৌখিক অভিযোগ শুনেছি. তবে আমার কাছে কেউ লিখিত কোন অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আমি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব। প্রসঙ্গত, গত ২৪ মে বিকালে গুনাইঘর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের অস্থায়ী কার্যালয়ে খাদ্য সহায়তা ছাড়াও মসজিদে অর্থ বরাদ্দের তালিকায় না থাকার বিষয়ে কথা বলায় লাঠি দিয়ে পিটিয়ে আহত ও লাঞ্ছিত করা হয় রাকিবকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com