সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চিকিৎসক পিনু খুন: জুতার ছাপের সূত্র ধরে গ্রেপ্তার স্বামী ২ দিনের রিমান্ডে

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮.১০ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে এক নারী দন্তচিকিৎসককে খুনের মামলায় জুতার ছাপের সূত্র ধরে গ্রেপ্তার স্বামী সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের রিমান্ডের আদেশ দেন। গেল বৃহস্পতিবার দক্ষিণখানের বাসা থেকে দন্ত চিকিৎসক সারাহ রোকসানা পিনুর লাশ উদ্ধার করা হয়। পিনুর লাশ উদ্ধারের পর পুলিশ বলেছিল, বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে এবং ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তবে জানালার যে অংশে গ্রিল কাটা হয়, সেই জানালার ভেতরের অংশের বারান্দায় একটি জুতার ছাপ পান সিআইডির সদস্যরা। এরপর বাসায় পাওয়া একজোড়া জুতার ছাপের সঙ্গে তার মিল পাওয়া যায়। ওই জুতা ছিল সোহেল রানার।

পিনুকে খুনের ঘটনায় তার বোন সারাহ সুলতানা পলি শুক্রবার অজ্ঞাতদের আসামি করে এ মামলা করেন। ওই হত্যাকাণ্ডের মামলার তদন্তে নেমে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় নিহত সারাহ রোকসানা পিনুর স্বামী সোহেল রানাকে।

আজ তাকে আদালতের মাধ্যমে ২ দিনের রিমান্ডে নিল পুলিশ।

ঘটনার দিন সকালে তার স্বামী কর্মস্থলে এবং ছোট মেয়ে স্কুলে চলে যান। পরে বিকেলে স্কুল থেকে ফোন পেয়ে স্বামী বাসায় ফিরে এসে মুখের ওপর বালিশ চাপা অবস্থায় মেঝেতে স্ত্রীর নিথর দেহ দেখতে পান বলে দাবি করেন তিনি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, পাশের কক্ষের জানালার গ্রিল কাটা ছিল এবং বাসা থেকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা খোয়া যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com