মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে তিনদিনের যুদ্ধ বিরতি ঘোষণা করেছে তালেবান

  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০, ৫.০৮ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

আজ রবিবার মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর। এরই মধ্যে শানিপূর্ণভাবে পবিত্র ইদুল ফিতর উদযাপন উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। রবিবার থেকে আফগানিস্তানে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালেবানদের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার সেনারা এই যুদ্ধবিরতিকে সম্মান দেখাবে।

যুদ্ধববিরতির বিষয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, শত্রুদের বিরুদ্ধে কোন আক্রমণাত্মক অপারেশন চালাবেন না। যদি কোন শত্রু আপনার ওপর হামলা করে তাহলে নিজেকে রক্ষা করুন।

এদিকে আফগান সরকার এবং তালেবানদের মধ্যে তিনদিনের এই যুদ্ধবিরতি আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, এই সাময়িক যুদ্ধবিরতি আফগানিস্তানে দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

যদিও ২০১৮ সালে ঈদুল ফিতরে এমন একটি যুদ্ধবিরতির ডাক তালেবানদের পক্ষ থেকে দেয়া হলেও পরে সেটি আর বাড়ানো হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com