বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু!

  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০, ৪.০৬ পিএম
  • ৪৭৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
খবরের বিস্তারিত জানা গেছে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত সাহেব মিয়া বাড়ির মৃত সাহেব মিয়ার ছোট ছেলে শাহাদাত নামের আট বছরের একটি শিশু ছেলে স্থানীয় হাঁসের খামারে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
নিহত শাহাদাতের বড় ভাই কামরুল হোসেন জানান- আমার ভাই হাঁসের খামারে খেলতে গেলে পার্শ্ব সংযোগ বা সাইট লাইনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে। তাকে উদ্ধার করতে গিয়ে আমি নিজেও আহত হই। পরে আমার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ততোক্ষণে শাহাদাতের মৃত্যু ঘটে। কামরুল আরো জানান পার্শ্ব সংযোগটি হাঁসের খামারের টিনের বেড়ার সাথে সংযুক্ত থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহজে শাহাদাতের মৃত্যু হয়।
জানা গেছে অবৈধ পার্শ্ব সংযোগটি স্থানীয় এলাচ মিয়ার বাড়ি থেকে খোলা বিলের মধ্যখান দিয়ে হাঁসের খামারে আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য এলাচ মিয়াকেও পাওয়া যায়নি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যুর সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কয়েকজন স্থানীয় বখাটে শরীফের বাধার মুখে পড়েন।
অবৈধ বিদ্যুৎ সংযোগের স্পৃষ্ট হয়ে শাহাদাতের মৃত্যুর বিষয়ে স্থানীয় অ্যাডভোকেট ইমাম উদ্দিন এনাম বলেন ‘শিশুটির মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। ‘এবং এইভাবে যেন উন্মুক্তভাবে পার্শ্ব সংযোগ বা সাইট লাইন দেওয়া না হয় সেদিকেও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
শাহাদাত নামের আট বছরের শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির পাটোয়ারীকে একাধিক বার ফোন দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হাঁসের খামারের মালিক কবির, জিকু, ফারুকসহ চারজন। এদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় এবং ফোন করেও এদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজিজুর রহমান বলেন – এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com