সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চলতি বছরের হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৬১৭ হাজি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭.২১ পিএম
  • ৪০ বার পড়া হয়েছে

চলতি বছরের হজ পালন শেষে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬৪ হাজার ৬১৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, দেশে ফেরার জন্য এখন পর্যন্ত তিনটি নির্ধারিত এয়ারলাইন্স মোট ১৭২টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৯১টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট রয়েছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ৬০ হাজার ২৯৮ জন ফিরেছেন।

হজ অফিসের পরিচালক বলেন, অবশিষ্ট হাজিরা নির্ধারিত এয়ারলাইন্সগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

এদিকে, হজ পালনকালে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।

মৃতদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৬ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা যান।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে এবং ২১ মে তা শেষ হয়।

ফেরত হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com