বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকদের বক্তব্য মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম জোরদারে ASKF-এর চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা লক্ষ্মীপুরে স্কুলছাত্রকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ শিশু আয়াত হত্যা: আসামি আবিরের মৃত্যুদণ্ডের আদেশ স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু পবিত্র হজ পালন শেষে ৫৭৬৯৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন জ্বালানি সরবরাহ জোরদারে ৩ কার্গো এলএনজি আমদানির অনুমোদন সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলে যারা হুমকি দিচ্ছে, তারা নিজেদের স্বার্থে কথা বলছে :প্রধানমন্ত্রী দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮.৫৭ পিএম
  • ১ বার পড়া হয়েছে

স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (১৭ জুন) বিকেলে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও বর্ণমালা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মেরাজ (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে ও এ কে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী কায়েস ভূঁইয়া (১৩)।

সহপাঠীদের সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এ কে স্কুল অ্যান্ড কলেজের তিনজন এবং বর্ণমালা স্কুলের চারজন শিক্ষার্থী স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঘুরতে আসে। দুপুর ২টার দিকে তারা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাদের মধ্যে দুইজন পানিতে ডুবে যেতে শুরু করলে মেরাজ ও কায়েস তাদের উদ্ধারে এগিয়ে যায়। তবে সাঁতার না জানায় তীব্র স্রোতের তোড়ে তারাও নদীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ চার ঘণ্টার অভিযান শেষে বিকেলে একে একে মেরাজ ও কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের পরিবার জানায়, সন্তানরা যে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে ঘুরতে এসেছে, সে বিষয়ে তারা কিছুই জানতেন না। সাঁতার না জানাটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থলে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার এবং বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। তারা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় এবং নিহত দুই শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com