শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি আড়াই বছরের মধ্যে ঢাকার বাইরে যাবে চার বাস টার্মিনাল: সড়কমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৫ জনের মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জন গ্রেফতার চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকদের বক্তব্য মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম জোরদারে ASKF-এর চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল আদেশ স্থগিত চেয়ে রিট

  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮.৫৬ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে যে আইনে লাইসেন্স বাতিল করা হয়েছে সেই আইনও চ্যালেঞ্জ করা হয়েছে।

আজ সোমবার জনস্বার্থে আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এতে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ নামক আইনের বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এই আইনে সরকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে।

আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বলেন, ১৯৮২ সালের যে অধ্যাদেশের অধীনে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে তা অবৈধ। এই আইনটি সামরিক ফরমানের মাধ্যমে প্রণীত হয়েছিল, যা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করেছেন।

তিনি বলেন, এই আইনে কোনো হাসপাতালের লাইসেন্স বাতিলের বিধান নেই।

তিনি আরও যোগ করেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থী, কারণ অনেক মানুষ এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেন।

এই আইনজীবী জানান, আগামী রোববার হাইকোর্টে এই আবেদনের ওপর শুনানি হবে।

গত মাসে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছিল, সেই  হাসপাতালটির লাইসেন্স গত ১১ জুন বাতিল করা হয়।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) হাসপাতাল কর্তৃপক্ষকে নতুন কোনো রোগী ভর্তি না করার নির্দেশ দিয়েছে এবং পরামর্শ দিয়েছে যেন তারা বর্তমানে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করে অথবা চিকিৎসা শেষ হওয়ার পর তাদের ছাড়পত্র দিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com