সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

যমুনা নদী থেকে শিকলবাঁধা অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২৬, ৮.২২ পিএম
  • ৬৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার জোতপাড়া নৌকা ঘাটসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়,

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী নৌ পুলিশকে খবর দেয়। পরে ঘটনা স্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের হাত-পা শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো অবস্থায় পাওয়া যায়।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রবীর ভট্টাচার্য জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com