সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন নিহত

  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬, ৮.০৬ পিএম
  • ২৭ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মৃত ঞোমং তঞ্চঙ্গ্যার ছেলে অংক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), মৃত উইমং তঞ্চঙ্গ্যার ছেলে চিক্যং তঞ্চঙ্গ্যা (৩৪) এবং সুনি অং তঞ্চঙ্গ্যার ছেলে শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুখালীপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান স্থানীয় তিনজন। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরিত হলে অংক্যমং তঞ্চঙ্গ্যা নামে একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে নিহত হন। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com