সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রাজধানীর শেরেবাংলা নগরে ৫ টাকার জন্য খুন, আসামির মৃত্যুদণ্ডের রায়

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮.৩৮ পিএম
  • ৬২ বার পড়া হয়েছে

মাত্র ৫ টাকার জন্য খুনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার করা মামলায় আসামি মো. কাজলের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডের পাশাপাশি আসামি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার ঢাকার এগারো নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নূরুল ইসলামের আদালত এই আদেশ দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

২০১৮ সালের ২৫ মার্চ মাসে হত্যার পর থেকে আসামি জেলহাজতে রয়েছেন। আসামি কাজলের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জারিয়া গ্রামে। তার পিতার নাম মো. ফজর আলী।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের  আসামি কাজল ভিকটিমের কাছে ৫ টাকা চায়। টাকা দিতে দেরি করায় আসামির হাতে থাকা ধারালো ছুরি দিয়া ভিকটিমের নাভির উপরে সজোরে আঘাত করে। এর ফলে ভিকটিম গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।

এসময় জনগণের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার নিহতের ছেলে মো. সাইফুল রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আসামি কাজল আদালতের কাছে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জগঠন করে বিচার শুরু হয়। বিচারকালে ১৫ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com