শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

৫ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা লিটন খান: মাদক ও চাঁদাবাজমুক্ত মডেল ওয়ার্ড গড়ার অঙ্গীকার

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭.৪৭ পিএম
  • ৭৯ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, ​নিজস্ব প্রতিবেদকঃ-সিয়াম সাধনার মাস শেষে খুশির সওগাত নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ লিটন খান।

শুভেচ্ছা বিনিময়কালে লিটন খান বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করেন এবং জুলাই আন্দোলনের সকল শহিদ ও আহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, “নেতাকর্মীদের অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ আমরা কথা বলার অধিকার পেয়েছি।”
​অব্যবস্থাপনা ও বর্তমান চিত্র
​এলাকার বর্তমান দুরবস্থা তুলে ধরে লিটন খান গভীর ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “বিগত বছরগুলোতে ৫ নং ওয়ার্ডে যারা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের অযোগ্যতা ও অব্যবস্থাপনার কারণে এলাকার প্রকৃত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও এখানে কোনো উন্নত কবরস্থান, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার বা হাসপাতাল গড়ে ওঠেনি।”
​তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী নেতা এখন ভোল পাল্টে এবং বিগত আমলের কিছু অসাধু পুলিশ সদস্যের যোগসাজশে পুনরায় মাদক ও চাঁদাবাজির সাম্রাজ্য কায়েম করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আগামীর ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা
​বক্তব্যের এক পর্যায়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর হওয়া নির্যাতনের কথা এবং ত্যাগী নেতা হাবিবুর রশিদ হাবিবের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
​লিটন খান দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঢাকা-৯ আসনের মাটি ও মানুষের নেতা, তৃণমূল থেকে বেড়ে ওঠা সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও মাননীয় প্রতিমন্ত্রী জননেতা হাবিবুর রশিদ হাবিবের সহযোগিতায় আমরা ৫ নং ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।”
​জনগণের সেবক হওয়ার অঙ্গীকার
​প্রকাশ্যে নিজেকে প্রার্থী ঘোষণা না দিলেও এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও চাপে তিনি কাউন্সিলর হিসেবে সেবা দেওয়ার সুপ্ত ইচ্ছা পোষণ করেন। স্থানীয়রা মনে করছেন, দল থেকে যদি তাকে মনোনয়ন দেওয়া হয়, তবে লিটন খানই পারবেন ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, শিক্ষিত এবং শান্তিময় মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে।
​লিটন খান পরিশেষে বলেন, “আমি পদের লোভ করি না, জনগণের প্রকৃত সেবক হতে চাই। দল যদি আমাকে যোগ্য মনে করে সুযোগ দেয়, তবে ইনশাআল্লাহ ৫ নং ওয়ার্ডের সকল দুর্দশা লাঘব করে সুশাসন প্রতিষ্ঠা করব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com