সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বগুড়ায় স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি মার্কেট বন্ধ ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০, ৪.০১ এএম
  • ১০৫৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানায় বগুড়ায় নিউমার্কেটসহ আশেপাশের কয়েকটি মার্কেট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার বেলা ১২টা থেকে মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১০মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। এমন ঘোষণায় মার্কেগুলো খোলার পর ক্রেতাসাধারণের ব্যাপক সমাগম হয়। কিন্তু অধিকাংশ মার্কেটে জীবাণুনাশক ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা নেই্। বিশেষত বগুড়া নিউমার্কেট ও তার আশেপাশের মার্কেটগুলোর বেহাল দশা দেখা যায়।

মার্কেটগুলোর সরু গলিতে লোকজন গা ঘেঁষাঘেঁষি করে কেনাকাটা করতে থাকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে  ব্যাপক সমালোচনার পর জেলা প্রশাসনের জরুরি বৈঠকে নিউ মার্কেটসহ আশেপাশের মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ জানান, শহরের অন্যান্য মার্কেটগুলো স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে সেগুলোও বন্ধ করে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com