বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশন এর পাঁচ দিন ব্যাপী জনকল্যাণমূলক অনুষ্ঠানের দ্বিতীয় দিন সমাপ্ত

  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১.২২ এএম
  • ৭২ বার পড়া হয়েছে

জিয়াউর রহমান বেলাল,চাঁদপুর থেকেঃ- গত বুধ বার ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা-কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে দিনব্যাপী ফরিদগঞ্জের দুইটি প্রতিষ্ঠানে ৭৫ সেট পায়জামা ও পাঞ্জাবি,৭৫ সেট কামিজ, শিক্ষকদের জন্য উপহার, শিক্ষা সামগ্রী ও আপ্যায়ন

এবং পুরস্কার বিতরণ, খেলার সামগ্রী ও রাইড হস্তান্তর, বিশেষ ক্যান্ডি বিতরণ, ২৫০ সেট স্কুল ড্রেস, ৫০ টি স্কুল ব্যাগ, খেলার সামগ্রী ও প্রিন্টার মেশিন বিতরণ করা হয়,

ঐতিহ্যবাহী একাত্তর ফাউন্ডেশন ইউএসএ এবং জাহানারা-কফিল উদ্দিন পাটোয়ারী স্মৃতি চিকিৎসা সেবার উদ্যোগে চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের
২ নং ওয়ার্ডের সকদিরামপুর গ্রামের কবিরাজ বাড়ি জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা সামগ্রী এবং সকদিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় টানা পাঁচ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনেও গতকাল বুধবার (২১ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ) উক্ত দুইটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনভর অনুষ্ঠিত হয়। উল্লিখিত অনুষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক লোকজনের সমাগম ঘটে।

দিনের শুরুতে অর্থাৎ সকাল ৭:৩০ ঘটিকা থেকে বেলা ১০ ঘটিকা পর্যন্ত সকদিরামপুর কবিরাজ বাড়ি জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের জন্য ৭৫ সেট পায়জামা ও পাঞ্জাবি, ৭৫ সেট কামিজ, মক্তবের শিক্ষকদের জন্য মানসম্মত উপহার এবং মক্তবের শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান এবং ১৬০ প্যাকেট মানসম্মত নাস্তার মাধ্যমে বিশেষভাবে আপ্যায়ন করা হয়। উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। এই অনুষ্ঠানে মক্তবের শিক্ষক এবং শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে উল্লেখিত উপহার সামগ্রী তুলে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পিএসসি’র
প্রাক্তন সদস্য এবং ভূমি মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী, একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পারভীন পাটোয়ারী মনি,
বিশ্বনন্দিত সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী জাহানারা মেহেরিন পালকি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ন্যাশনাল রাইফেল শুটার আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম। এখানে সভাপতিত্ব করেন সকদিরামপুর কবিরাজ বাড়ি জামে মসজিদের ইমাম মোঃ ফায়েজ উল্যা (মাসুদ)।

অত্র অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে উক্ত মক্তবের সাবেক শিক্ষক মোঃ মকবুল হোসেন, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম (বিপ্লব), কবিরাজ বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন

মোহাম্মদ আবুল কালাম, মক্তবের শিক্ষক মোহাম্মদ ইমরান হোসেন, মক্তবের শিক্ষক হাফেজ মোঃ মাসুদ হোসেন, মক্তবের সাবেক শিক্ষক মোঃ ওমর ফারুক, এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ ফখরুজ্জামান পাটোয়ারী, মোঃ সালেহ আহমেদ, মোহাম্মদ মাইনুদ্দিন প্রমুখ।

পরে সকাল সাড়ে দশটা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং রানারআপদের মাঝে বিভিন্ন পুরস্কার সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ। উক্ত ক্রিড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতার সমাগম ঘটে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং রানারআপদের মাঝে বিভিন্ন পুরস্কার সামগ্রী, ক্রিড়া সামগ্রী তুলে দেয়ার পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের মাঝে রাইড হস্তান্তর এবং বিশেষ ক্যান্ডি বিতরণ করা হয়। এছাড়া উল্লেখিত বিশেষ অতিথিদের পক্ষ থেকে সকদিরামপুর কবিরাজ বাড়ি জামে মসজিদ মক্তবের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে উক্ত উপহার সামগ্রী তুলে দেয়ার পাশাপাশি সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন পুরস্কার, খেলার সামগ্রী ও রাইড হস্তান্তর এবং বিশেষ ক্যান্ডি বিতরণসহ সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি সকল শিক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য ২৫০ সেট স্কুল ড্রেস, প্রাক- প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ৫০ টি স্কুল ব্যাগ, খেলার সামগ্রী এবং বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য ১ টি প্রিন্টার মেশিন প্রদান করেন অনুষ্ঠানের উল্লেখিত বিশেষ অতিথি বৃন্দ।

সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পিএসসি’র প্রাক্তন সম্মানিত সদস্য এবং ভূমি মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন পাটোয়ারী, একাত্তর ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি পারভীন পাটোয়ারী মনি, বিশ্বনন্দিত সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী জাহানারা মেহরিন পালকি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ন্যাশনাল রাইফেল শুটার আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ ফখরুজ্জামান পাটোয়ারী।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ হোসাইন, সহকারী শিক্ষক মোঃ মহসিন মিয়া, সহকারী শিক্ষক তাহমিনা বেগম, সহকারী শিক্ষক উম্মে কুলসুম, সহকারী শিক্ষক মোসাম্মৎ নুরজাহান, সহকারী শিক্ষক সেলিনা আক্তার, বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী মোঃ মাহাদী হাসান।

এছাড়া অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাফেজ আহমেদ এবং ঐতিহ্যবাহী চান্দ্রা ইমাম আলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মোঃ শফিক পাটোয়ারী। সেই সাথে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক-অভিভাবিকা এবং উল্লেখযোগ্য সংখ্যক কোমলমতি শিক্ষার্থী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। একই সাথে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করেন এলাকার উল্লেখযোগ্য সংখ্যক সচেতন নাগরিকবৃন্দ।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, উল্লেখিত দুইটি অনুষ্ঠানে বিশেষ অতিথি বিশ্ব নন্দিত সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্রাজুয়েট) ডিগ্রিধারী জাহানারা মেহেরিন পালকি’র বাংলা এবং ইংরেজি ভাষায় প্রদত্ত বক্তব্য উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লি, ধর্মীয় কোমলমতি শিশু শিক্ষার্থী, প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থী ছাত্র-ছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অবিভাবিকাসহ উপস্থিত এলাকার বিপুলসংখ্যক সচেতন নাগরিকদের মাঝে ব্যাপক সাড়া জাগায় এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com