মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার কেরানীগঞ্জের বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭.২২ পিএম
  • ৪৪ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত হাসান মোল্লা (৫০) হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে অন্য একটি হাসপাতালে নেয়া হয়।

ঘটনার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জগন্নাথপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com