সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া লাশ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭.৫২ পিএম
  • ৬৮ বার পড়া হয়েছে

সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের দু’টি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়।

এর আগেও একই স্থান থেকে আরও তিনটি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে আগুনে পোড়া দুইটি লাশ দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ দু’টি উদ্ধার করে। খবর পেয়ে নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), র‌্যাব, ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া লাশের মধ্যে একটি নারী ও অপরটি শিশুর বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট রাতে একই কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ, ১২ অক্টোবর অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) অর্ধনগ্ন লাশ এবং ১৯ ডিসেম্বর দুপুরে পরিত্যক্ত ওই কমিউনিটি সেন্টারের টয়লেট থেকে এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে একই স্থান থেকে এখন পর্যন্ত মোট পাঁচটি লাশ উদ্ধার করা হলো। একই স্থান থেকে বারবার লাশ উদ্ধারের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা বা ব্যবস্থা না নেয়ায়  এমন ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো: সাখাওয়াত ইমতিয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দু’টি আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com