মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিথিকা বিনতে হোসাইন

  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭.১২ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী বিথিকা বিনতে হোসাইন। তিনি বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের খবরে রামগতি ও কমলনগর উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
গতকাল দুপুরে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিথিকা বিনতে হোসাইনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর অনুসারী ও দলীয় নেতাকর্মীরা। এ সময় তাঁকে প্রতিনিধিত্ব করেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন। মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উপজেলা কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন, চর মার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রামগতি ও কমলনগর উপজেলার ইউনিয়ন পর্যায় থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে অংশ নেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, শফিউল বারী বাবু ছিলেন বিএনপির রাজনীতিতে একজন পরীক্ষিত, ত্যাগী ও জনপ্রিয় নেতা। তাঁর আদর্শ, নেতৃত্ব ও তৃণমূল রাজনীতির চর্চা এই অঞ্চলের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। সেই আদর্শকে ধারণ করে বিথিকা বিনতে হোসাইন রামগতি-কমলনগরের মানুষের কল্যাণে কাজ করতে চান। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।
নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তৃণমূল পর্যায়ে বিথিকা বিনতে হোসাইনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে নারী ভোটার এবং তরুণদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে বলে তারা মনে করছেন। দলীয় মনোনয়ন পেলে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, শফিউল বারী বাবু বিএনপির রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন। তাঁর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছিল এবং তিনি দলীয় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর অকাল প্রয়াণের পর রামগতি ও কমলনগরের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের শূন্যতা তৈরি হলেও সেই শূন্যতা পূরণে এগিয়ে আসেন তাঁর সহধর্মিণী বিথিকা বিনতে হোসাইন।
স্থানীয়দের মতে, রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ ধীরে ধীরে তাঁকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার মাধ্যমে তিনি এলাকায় একটি বলিষ্ঠ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে লক্ষ্মীপুর-৪ আসনে নির্বাচনী হাওয়া আরও জোরালো হয়েছে। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বিথিকা বিনতে হোসাইন ও তাঁর সমর্থকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলীয় মনোনয়ন পেলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ তাৎপর্যপূর্ণ এবং নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com