সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শরিফ ওসমান হাদিকে গুলি: প্রধান আসামির সহযোগী ৭ দিনের রিমান্ডে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৮.৫০ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র‌্যাব।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি কাইউম) হোসেন নয়ন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরে শুনানিতে বলেন, কবির মূল আসামির সহযোগী ফয়সাল করিম মাসুদকে অস্ত্র সরবরাহ করেছে। তার সঙ্গে পাশের দেশের গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত কিনা তা দেখতে হবে।

তিনি আরও বলেন, অস্ত্র কেনাবেচা সম্পর্কে এ আসামি জানে। এছাড়াও এ আসামি রাজধানীর আদাবর থানার সেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক। তাকে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে যাবে। এ জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com