বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমতলীতে পরকিয়া প্রেমে অন্তঃসত্তা এক সন্তানের জননী

  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০, ১১.৩১ পিএম
  • ৭৫৯ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃপরকীয়া করতে গিয়ে স্বামী-সন্তান ফেলে রেখে পরকিয়া প্রেমিকের বাড়ীতে উঠেছেন অন্তঃসত্তা এক সন্তানের জননী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলা চাওড়া ইউনিয়নের চন্দ্রা (কাপালী) গ্রামে। সোমবার সকাল থেকে ওই নারী তার প্রেমিকের বাড়ীতে অবস্থান করছে। পরকিয়া প্রেমিক তার বাড়ী থেকে পালিয়েছে।
স্থাণীয় সূত্রে জানাগেছে, উপজেলা চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের (কাপালী) গ্রামের আব্দুল গনি হাওলাদারের পুত্র স্থাণীয় কম্পিউটার ও ডিস লাইন ব্যবসায়ী মোঃ হেলাল হাওলাদারের (২৫) সাথে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের জনৈক একজনের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী  অন্তঃসত্তা ওই নারী (২২) সাথে গত এক বছর পূর্বে মোবাইল ফোনে পরিচয় হয়। মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে তারা দু’জনে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
ওই নারী জানান, পারিবারিকভাবে তার স্বামীর সাথে সম্পর্ক ভাল যাচ্ছিল না। গত এক বছর পূর্বে মোবাইল ফোনে হেলালের সাথে তার পরিচয় হয়। সে তাকে বিয়ে করার আশ্বাস দেয়ায় গত ৭/৮ মাস পূর্বে সে স্বামীর বাড়ী ছেড়ে বাপের বাড়ীতে চলে আসে। এ সুযোগে হেলাল তাকে নিয়ে কুয়াকাটাসহ বিভিন্নস্থানে স্বামী- স্ত্রীর ন্যায় রাত্রী যাপন করে। এমনকি হেলালের বাড়ীর সামনে রাস্তার পাশে তার কম্পিউটারের দোকানের মধ্যে একাধিকবার রাত্রি যাপন করেছে বলে তিনি জানান। যে কারনে বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্তা বলে জানান।
স্থানীয়রা জানান, গত দুই দিন পূর্বে  রাতে ওই নারীসহ হেলালকে তার দোকানের মধ্যে থেকে আটক করে । আটক করার পরে স্থানীয়রা বিষয়টি ফয়সালা করার জন্য হেলাল ও তার পরিবারের সদস্যদের রবিবার পর্যন্ত সময় দেন। কোন ফয়সালা না হওয়ায় আজ (সোমবার) সকাল ৮ টার দিকে  ঐ নারী  হেলালের বাড়ীর মধ্যে ঢুকে অবস্থান নেয়। এসময় হেলালের মা ও ভাইর স্ত্রী তাকে মারধোর করেন বলে ওই নারী জানান।
পরকিয়া প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয়া ওই অন্তঃসত্তা নারী স্থানীয় লোকজনের সামনে কান্না কণ্ঠে বলেন, হেলালের জন্য আমার স্বামী-সন্তান-সংসার সবই শেষ হয়ে গেছে। বর্তমানে আমি তিন মাসের অন্তঃসত্তা এখন আমাকে যদি ও বিয়ে না করে তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না।
হেলালের মা আয়শা বেগম (৫০) বলেন, ওই মেয়েটি ও স্থানীয় কিছু লোক আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে টাকার জন্য মেয়েটিকে আমার বাড়ীতে পাঠিয়েছে। আমার ছেলে কোন অপরাধ করে নাই, তাকে আমরা খুজে পাচ্ছিনা।
ওই নারীর স্বামী জানান, গত  ৬/৭ মাস পূর্বে আমাদের দেড় বছরের শিশু কন্যাকে আমার বাড়ী রেখে স্ত্রী বাপের বাড়ীতে চলে গেছে ।
আমতলী থানার এসআই আকবর আলী  জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই নারী প্রেমিকের বাড়ীতেই অবস্থান করছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com