সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৪১: বিবিসি

  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫, ৯.০১ পিএম
  • ৯৭ বার পড়া হয়েছে

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এখন প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের কাশ্মীর অংশে প্রাণ হারিয়েছেন আরও ১৫ জন। এ ছাড়া দুই দেশের আহতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক।

বিবিসি নিশ্চিত করে জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণের ঘটনায় ভারতশাসিত কাশ্মীরে নিহতদের সবাই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন অন্তত ৪৩ জন। সীমান্তবর্তী পুঞ্চ ও মেন্ধার এলাকায় গোলাবর্ষণ সবচেয়ে তীব্র ছিল বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে সংস্থাটি।

পুঞ্চের স্থানীয় সাংবাদিক জামরুদ মুঘল বিবিসিকে বলেন, “বুধবার রাতে টানা কয়েক ঘণ্টা ধরে আমরা বিস্ফোরণের শব্দ শুনেছি। মানুষজন ভয়ে ঘর ছেড়ে পালিয়েছে, কেউ ঘুমাতে পারেনি। স্থানীয় হাসপাতাল এখন আহত মানুষে পরিপূর্ণ।”

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় পাকিস্তানের ছয়টি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ওই হামলায় ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছে। সেই ঘটনার পর থেকেই সীমান্ত জুড়ে অস্থিরতা বাড়ছে, আর এখন তা প্রাণঘাতী রূপ নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com