সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার ওসিসহ ৩ কর্মকর্তা বরখাস্ত

  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫, ৭.৩৮ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

চাঁদাবাজির অভিযোগে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামানসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র নিউমার্কেট এলাকার সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।

কলাবাগান থানাধীন সোনারগাঁ রোডের বাসিন্দা আব্দুল ওয়াদুদের লিখিত অভিযোগের ভিত্তিতে ওসি মোক্তারুজ্জামান এবং একই থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল ও মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগকারী ওয়াদুদ বঙ্গবন্ধু পরিষদের একজন নেতা এবং তার বাড়িতে একটি মিনি চিড়িয়াখানায় রয়েছে বলে জানা গেছে।

তার লিখিত অভিযোগ অনুযায়ী, মামলার ভয় দেখিয়ে এসআই বেলাল ও মান্নান তার বাড়িতে জোরপূর্বক ঢুকে ভাঙচুর এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

পরে তিনি বিষয়টির বিস্তারিত বর্ণনা তুলে ধরে ডিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন।

প্রাথমিতভাবে অভিযোগ খতিয়ে দেখে ওয়াদুদের বাড়িতে এসআই বেলাল ও মান্নানের প্রবেশ করার প্রমাণ পায় পুলিশ।

উনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা ছিল। সেখানে তাদেরকে দেখা গেছে,বলেন নিউমার্কেট এলাকার এসি মি. লতিফ।

এ ঘটনার পেছনে কলাবাগার থানার ওসির হাত থাকার অভিযোগ করেছেন আব্দুল ওয়াদুদ। সেকারণে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com