সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫, ৭.২২ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে

ভূমি থেকে ভূমিতে ৪৫০ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত হানতে সক্ষম আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ইনডাস্ট মহড়ায় শনিবার (৩ মে) প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎপেক্ষণ করা হয়। দেশটির মিলিটারি মিডিয়া উইয়ং এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজ।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এটি উৎপেক্ষণ করা হয়।

আইএসপিআর আরও জানিয়েছে, এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার, পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

এ কাজে অংশগ্রহণকারী সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামশদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির।

তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর কার্যকর প্রস্তুতি এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে সহায়ক। পাকিস্তান এমন এক সময় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে যখন জম্মু-কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com