সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শেখ পরিবারের সদস্যদের নামে থাকা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮.৪৩ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে

শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ঢাকা, খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা জমিগুলো জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে রয়েছে— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর বারিধারায় থাকা ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের প্লট।

শেখ হাসিনার বোন শেখ রেহানা, হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে খুলনার দিঘলিয়ায় ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার মূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা।

শেখ রেহেনার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা ১৯ শতাংশ জমি, যার দলিলমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকর নামে খুলনার দিঘলিয়ায় থাকা ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার দলিলমূল্য ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন।

অনুসন্ধানকালে অভিযুক্তদের এ স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়। তারা যেন এটি বিক্রয় বা হস্তান্তর করতে না পারেন এ জন্য তা জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

এর আগে ২৯ এপ্রিল সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়।  গত ৫ মার্চ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবে থাকা ৪৮ কোটি ৩৫ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

এছাড়া কয়েক দফায় পুতুলসহ হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত ১ হাজার ৬৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com