বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাই জামায়াতের লক্ষ্য : মাসুদ সাঈদী

  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৮.১৭ পিএম
  • ৯৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: মানুষ গত ৫৩ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে,এখন বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামী কীভাবে দেশ পরিচালনা করে তা দেখতে চায় বলে মন্তব্য করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।
 শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর পৌর শহরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত গণসংযোগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মাসুদ সাঈদীকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল।
মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশকে উন্নত বিশ্বের সামনে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাই জামায়াতের লক্ষ্য।’গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন ব্যক্তি প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন। অনুষ্ঠানে মাসুদ সাঈদীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি মাওলানা ইসহাক আলী এবং ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com