সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে যুবক হত্যায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭.২৬ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি  : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এমদাদুল ফরাজী নামের এক যুবককে হত্যার অভিযোগে দুই জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম এ রায় প্রদান করেন। আদালতের বিচারক আসামীদের আরো ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মো: হাচান হাওলাদার (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের  পুত্র এবং প্রিন্স মোল্লা (৪২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার সিরাজুল ইসলামে পুত্র।
নিহত এমদাদুল ফরাজী (৩০) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর পুত্র।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৮ সানের ৩ মার্চ জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের যুবক এমদাদুল ফরাজীর ভাড়ায় চালিত মোটরসাইকলে করে আসামীরা সাফা বন্দর এলাকা থেকে তাকে ভাড়া করে চরখালী এলাকায় নিয়ে আসে। সেখানে থেকে আসামীরা মোটরসাইকেল যোগে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদ্রাসা এলাকায় মোটরসাইকেল চালক এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে নিহত এমদাদুল ফরাজীর পিতা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় আসামীর নামীয় করে ২০০৮ সালের ৪ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন আসামীর অভিযুক্ত করে আদালতে একই বছরের ২৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন।
পরে আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতের বিচারক আসামীদের অভিযুক্ত করে এই রায় প্রদান করেন। তবে রায় প্রদান কালে আসামীরা পালক ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com