বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মধুপুর হাই স্কুলের নতুন সভাপতি বেলায়েত হোসেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭.২৪ পিএম
  • ১৪৫ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার রানীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এতে রানীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন  নতুন সভাপতি মনোনীত হয়েছেন। পদাধিকার বলে মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নওগাঁ জেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর  রয়েছেন সদস্য সচিবের দায়িত্বে।

বুধবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নতুন সভাপতি মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে স্কুলে প্রথম সভা অনুষ্ঠিত হয়।  পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে  বাল্য বিয়ের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কালিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, আদমদীঘি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সুলতান মাহমুদ, কালিগ্রাম ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, অভিভাবক নজরুল ইসলামসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

এর আগে নতুন সভাপতি মোঃ বেলায়েত হোসেনকে কালিগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com