সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সিরিজ ভূমিকম্পে কাঁপলো তুরস্ক

  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬.২৫ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি কম্পন ৬ দশমিক ২ মাত্রার। দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে।

শহরের ভবনগুলো এ সময় ঝাঁকুনিতে কেঁপে উঠলে লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে লোকজনকে প্রবেশ না করার অনুরোধ করেছে। খবর বিবিসি বাংলা।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেয়া হয়েছে। ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া।

প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ১২টা ১৩মিনিটে অনুভূত হয় সিলিভরি জেলায়। এটি ছিলো ৩.৯ মাত্রার ভূমিকম্প। এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ১২টা ৪৯মিনিটে। এটি ছিল ৬.২ মাত্রার।

আর তৃতীয়টি ছিল ৪.৪ মাত্রার। এটি ১২টা ৫১ মিনিটে অনুভূত হয় ইস্তাম্বুলের বুয়ুকসেকমেসে এলাকায়। কর্তৃপক্ষ জানিয়েছে ইস্তাম্বুলের পশ্চিমাঞ্চলে বুয়ুকসেকমেসে এলাকায় পরে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com