বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০, ৮.৩৭ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর একটি সুপারির বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোলতানিয়া স্কুলের পন্ডিত বাড়ীর বাগান থেকে উদ্ধার হয়।
ইউপি চেয়ারম্যান সফিক পাঠান জানান, ভোর ৬টার দিকে পন্ডিত বাড়ীর একটি বাগানে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় ভ্যানচালক তাহেরের স্ত্রী ফাতেমা নবজাতককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ নবজাতক ও ফাতেমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে।
শিশুটির তত্বাবধায়ক ফাতেমা বেগম বলেন, সুপারি বাগানে নবজাতকটি কাপড়ের রশি দিয়ে প্যাঁচানো ছিল। শিশুটি ছেলে সন্তান। পরে তিনি পুলিশের সহযোগিতায় নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে আমার তত্ত্বাবধানে সুস্থ রয়েছে।
রায়পুর থানার এসআই শেখ কামাল হোসেন বলেন, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়, খাদ্য ও ওষুধপত্র কিনে দিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তা ছাড়া বাগানের ভেতর শিয়াল-কুকুরও খেয়ে ফেলতে পারত। তবে আল্লাহর অশেষ কৃপায় সে বেঁচে আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী জানান, নবজাতক একটি ছেলে। তাকে নেওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখান। কিন্তু উদ্ধারকারী পরিবারের আগ্রহের কারণে তাদের কাছেই আপাতত লালনপালনের দায়িত্বে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com