বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের ১০০ জন কর্মকর্তাকে ব্যাংকাসুরেন্স সার্টিফিকেট দিলো বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭.৫১ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ১০০ জন কর্মকর্তাকে ব্যাংকাসুরেন্স সার্টিফিকেট দিয়েছে বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (বিআইএ)। ব্যাংকাসুরেন্স নিয়ে আয়োজিত ট্রেনিং শেষে এই সার্টিফিকেট দেওয়া হয়।
ব্যাংকাসুরেন্স ট্রেনিংয়ের সপ্তম ব্যাচের এই কর্মকর্তারা একাডেমির অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে
নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এই প্রোগ্রামটির ফলে তাঁরা এখন ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ব্রাঞ্চ
নেটওয়ার্ককে কাজে লাগিয়ে গ্রাহকদের আরো উন্নত বিমা সেবা দিতে পারবেন।
এ নিয়ে ব্যাংকাসুরেন্স সার্টিফিকেট পাওয়া ব্র্যাক ব্যাংক কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০০-তে।
ফলে, ব্যাংকটি এখন আরো ব্যাপক পরিসরে গ্রাহকদের উন্নত ও সুবিধাজনক বিমা সেবা দিতে সক্ষম।
৬ মার্চ ২০২৫ ঢাকায় মহাখালীর একাডেমি ভবনে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের
অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব। সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব
ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী এবং প্রগতি ট্রেনিং ইন্সটিটিউটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর
অ্যান্ড প্রিন্সিপাল শাহরিয়ার ওমর ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএ-এর চিফ ফ্যাকাল্টি
মেম্বার এস.এম. ইব্রাহিম হোসেন, এসিআইআই।
বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির সাথে বিভিন্ন ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানের যৌথ সহায়তায় আয়োজিত এই
ব্যাংকাসুরেন্স ট্রেনিং প্রোগ্রামটির লক্ষ্য হলো, বাংলাদেশের মার্কেটে ইনস্যুরেন্স প্রোডাক্ট আরো
বৈচিত্র্যময় করে তোলার পাশাপাশি গ্রাহকদের জন্য বিমা সেবা আরো দ্রুত ও সহজলভ্য করে তোলা।
অগ্রগামী চিন্তাধারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক বিভিন্ন পেশাদার দক্ষতা এবং প্রশিক্ষণের
মাধ্যমে কর্মীদের দক্ষ করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে ব্যাংকের গ্রাহকরা ব্র্যাক ব্যাংক থেকে সর্বোচ্চ
ব্যাংকিং সেবা পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com