সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কালশি ফ্লাইওভারে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩.৪৫ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

রাজধানীর কালশি ফ্লাইওভারে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ফ্লাইওভারের উপরে এবং অপরজন নিচে ছিটকে পড়ে মারা যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটি মিরপুর ডিওএইচএস থেকে এবং প্রাইভেটকারটি কালশি মোড় থেকে যাচ্ছিল। এসময় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেটকারের সাথে সংঘর্ষের পর মোটরসাইকেলের পেছনে বসা যুবক অন্তত ২৫ ফুট নিচে পড়ে যান। আর মোটরসাইকেল চালক ফ্লাইওভারে রাস্তায় পড়েছিলেন। আশপাশের মানুষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে পল্লবী থানার এসআই সোহান মোল্ল্যা বলেন, ‘প্রাইভেট কারটা কালশি মোড় থেকে ডিওএইচএস যাচ্ছিল। আর মোটারসাইকেলটা ডিওএইচএস থেকে কালশি মোড়ের দিকে যাচ্ছিল। এখানে হঠাৎ করে মুখোমুখি সংঘর্ষটা হয়। মোটরসাইকেলে দুজন ছিল। চালকসহ আরেকজন ছিল। একজন ছিটকে নিচে পড়ে যায়। আরেকজন উপরেই ছিল। পরে এখানে উপস্থিত যে জনতা ছিল তারা তাৎক্ষণিক দুর্ঘটনা কবলিতদের হাসপাতালে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com