সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পদ্মা নদীতে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩.৩৭ পিএম
  • ১০২ বার পড়া হয়েছে

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘন্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ডুবুরি দল।

আজ শনিবার সকালে সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতরা হলেন পাবনা সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের কোলচুরি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (২৬) এবং আতাইকুলা থানার বনগ্রাম মনিরুজ্জামান মানিকের মেয়ে মৌ খাতুন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকেই। বেড়াতে গিয়ে ২০ থেকে ২৫ জন স্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। হঠাৎ সে নৌকা পদ্মা নদীর মাঝখানে স্রোতে ডুবে যায়। সবাই সাঁতরে নদী পার হতে পারলেও স্বামী–স্ত্রী নিখোঁজ থাকেন।

এ বিষয়ে পাবনার নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে জানান, খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও ডুবুরিদল গতকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে। গতকাল তাদের সন্ধান মেলেনি। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযানে নামে। সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com