বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার সমালোচনা করে যার দিন শুরু হতো ,,,,,,,, ফজলে হুদা বাবুল 

  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৭.৩২ পিএম
  • ১৭১ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি:  জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেছেন, যার দিনটাই শুরু হতো খালেদা জিয়ার সমালোচনা করে। বিএনপিকে দোষারোপ করে, তিনি হলেন স্বৈরাচারী শেখ হাসিনা।

শনিবার মহাদেবপুর উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় নেতা ফজলে হুদা বাবুল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আমাদের অনেক নেতাকর্মী জেল জুলুম খেটেছি। অনেকে চাকরি হারিয়েছি। আমরা কিছু ভুলে যাইনি।

তিনি বলেন, এতো অত্যাচার নির্যাতনের পরও বেগম খালেদা কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। এই জন্য তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন। তারেক জিয়ার আদর্শ শহীদ জিয়াউর রহমানের আদর্শ। আর তারেক জিয়ার আদর্শই আমাদের আদর্শ।

ঈদ উপহার গ্রহণকারীদের উদ্দেশ্যে হুদা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার এই ছোট্র প্রয়াস। আমি যেটাই দিই, সেটা আপনারা সাদরে গ্রহণ করবেন। আমার কোন চাওয়া নেই আপনারা শুধু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

এসময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতন হলেও গনতন্ত্র এখনও প্রতিষ্ঠা হয়নি। তাই দ্রুত নির্বাচন দিয়ে গনতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

গরীবের হক যেন কেউ না মারে। সরকারি অনুদান যেন সঠিক জায়াগায় পৌঁছে। কেউ যেন ঘুষ খেতে না পারে। এই হোক রমজান মাসের আমাদের চাওয়া।

৯০ বছরের মোহাম্মদ আলী পেয়েছেন পাঞ্জাবি ও বাক প্রতিবন্ধী ফুলবান পেয়েছেন শাড়ি। ঈদের আগে তারা এই পোশাক পেয়ে চরম খুশি। দোয়া করলেন সকলের জন্য।

উপজেলা কৃষকদলের আয়োজনে জাহাঙ্গীর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তারেক জিয়ার পক্ষ থেকে দেড় সহস্রাধিক অসহায় ও দরিদ্রূের মুখে হাসি ফোটাতে ফজলে হুদা তাঁর নিজ উদ্যোগে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও শার্ট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষকদলের  সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com