মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আমেরিকায় ২৪ ঘন্টায় ১৬৩৫ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০, ৫.৪২ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

আমেরিকায় ২৪ ঘন্টায় ১৬৩৫ জনের মৃত্যু। মৃত্যুমিছিলে লাগাম টানতে পারছে না আমেরিকা। জন হপকিন্স ইউনিভার্সিটির শুক্রবারের তথ্য জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৭ হাজার ১৭৮ জনের।

সে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ ৮৩ হাজার ৮২৯ জন। মোট আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৭৪ হাজার মানুষ। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যা ৩২ কোটির সামান্য বেশি।

চলতি সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় প্রায় ১ হাজারে এসে ঠেকেছিল করোনায় মৃত্যু। আশার আলো দেখতে শুরু করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু কোথায় কী? ফের সেই সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে। রেহাই নেই আমেরিকার।

আমেরিকার পরেই মৃত্যুর তালিকায় রয়েছে ইতালি, ব্রিটেনের মত বিশ্বের প্রথম সারির দেশগুলি। সারা বিশ্ব জুড়ে এই ভাইরাস প্রাণ কেড়েছে আড়াই লক্ষের বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন ৩৫ লক্ষের বেশি মানুষ। পরিস্থিতি এগোচ্ছে ভয়ংকরের দিকে।

তবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভ্যাকসিন আমেরিকা হাতে পাবে এবছরের মধ্যেই। ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে ফক্স নিউজের “টাউন হল” নামক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি আশা করেন এ বছরের শেষের মধ্যে আমেরিকার যাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com