সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন সিসিইউ থেকে কেবিনে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮.৫৮ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার। তবে দ্রুত সুস্থতার জন্য মেনে চলতে হবে রুটিন। এছাড়া এখন মানসিকভাবে কিছুটা দুর্বল তামিম ইকবাল। তাই দ্বারস্থ হতে হচ্ছে মনোবিদের।

হার্ট অ্যাটাকে মৃত্যুর কোল থেকে ফেরার পর ২৫ মার্চ সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তামিমকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে আনা হয় রাজধানীর পাঁচ তারকা বিশেষায়িত হাসপাতালে এভারকেয়ারে। বৃহস্পতিবার রুটিন চেক-আপের পর সংবাদ সম্মেলনে ইতিবাচক খবর দেন চিকিৎসক আরিফ মাহমুদ।

তামিমের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানান কার্ডিওলজি বিভাগের সিনিয়র পরামর্শক প্রফেসর শাহাব উদ্দিন তালুকদার। তিনি বলেন, সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে তামিমকে। খেলার মাঠে ফিরতে সময় লাগবে তিন থেকে চার মাস।  

কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসা এবং পরিবারের তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রশংসা করে প্রফেসর শাহাব বলেন, তামিম ইকবাল ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট। তবে হার্ট অ্যাটাকের পর তাকে মেনে চলতে হবে আরো কঠোর রুটিন। এছাড়া তার শরীরে রক্তজমাট বাধার প্রবণতাও রয়েছে। এটা তার বাবা ও ভাই নাফিস ইকবালেরও।

এমন ধকলের পর তামিম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন খানিকটা। এতো কম বয়সে হার্ট অ্যাটাক মেনে নিতে পারছেন না কিছুতেই। তাই বারবার ডাক্তারদের সাথে বোর্ড মিটিংয়ে কথা বলেন খান সাহেব। মানসিকভাবে চ্যালেঞ্জ সামলাতে কাউন্সিলর নিয়োগ করেছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে রুটিন চেক-আপের অংশ হিসেবে ইকোকার্ডিওগ্রাফ ও অন্যান্য খুঁটিনাটি পরীক্ষা করানো হয় তামিমের। সেসব রিপোর্ট দেখে সবকিছু ভালো থাকার কথা বলেন প্রফেসর শাহাব উদ্দিন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে আমরা ইকোকার্ডিওগ্রাফ করেছি। হার্টের মুভমেন্ট সামান্য কমেছে। অন্যান্য সবকিছু যেমন আছে, তিনি খুব ভালো জীবনযাপন করতে পারবেন। ক্রিকেটে তিনি ফিরবেন কী ফিরবেন না, সেটা ৩-৪ মাস পর আমরা কার্ডিয়াক টিম ও ফিজিও বসে, তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে বলতে পারব।

মেডিকেল বোর্ডের প্রধান জানালেন, এত অল্প বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাক করার ব্যাপারটি মানতে পারছেন না তামিম। তিনি বলেন, তামিমের যেটা হলো, ও এটাকে (হার্ট অ্যাটাক) নিতে পারছে না। সাইকোলজিক্যালি মানতে পারছে না। এটা হবে, সে কল্পনা করতে পারেনি। তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে। অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে।

অন্যান্য চিকিৎসার পাশাপাশি তাই একজন মনোবিদের তত্ত্বাবধানে কাউন্সেলিংও করা হচ্ছে তামিমের। বোর্ড মিটিংয়ের প্রতিবেদন অনুযায়ী, তামিম খুব ভালো আছেন। খাওয়া-দাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। সিসিইউ থেকে তিনি রুমে গেছেন। দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।

এর আগে, পর পর দুবার তামিম হার্ট অ্যাটাক করেন বিকেএসপির মাঠে। হার্টবিট পাওয়া যাচ্ছিলো না, দেয়া হয় ডিসি শক। লাইফ সাপোর্টে ছিলেন, পালস পাওয়া যাচ্ছিলো না। প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল হৃৎস্পন্দন। কেপিজে হাসপাতালে তামিমকে নেয়া হলে সেখানে এনজিওগ্রাম করানোর পর তার হার্টে ব্লক ধরা পড়ে। তারপরই বসানো হয় রিং। প্রায় রুদ্ধশ্বাস ছয় ঘণ্টা পর জ্ঞান ফেরে তামিম ইকবালের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com