সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষ, শিশুসহ নিহত ৪

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭.৪০ পিএম
  • ১১৭ বার পড়া হয়েছে
 

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-দাশুড়িয়া মহাসড়কের বহরপুরে মুল্লিকা এগ্রো ফুডের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। এসময় বাস-সিএনজিচালিত অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।

– ইনডিপেনডেন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com