সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪.৫১ এএম
  • ১০৯ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুর,প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়ে রনি শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি শেখ উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি পাশের মাছের আড়তে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা মুক্তা বেগম জানান, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হয়ে হঠাৎ দেখি রেললাইনের পাশে একজনের মরদেহ পড়ে আছে। আশপাশে কোনো লোক দেখতে না পেয়ে পুলিশকে খবর দেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আবজাল হোসেন জানান, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে তিনি হাঁটতে ছিলেন অথবা বসা ছিলেন। হয়ত ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডলসহ বিভিন্ন জায়গায় ক্ষত-বিক্ষত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com