মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

স্বতন্ত্র এআই অ্যাপ তৈরির পরিকল্পনা মেটার

  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮.৫২ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মেটা তাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ স্বতন্ত্র প্লাটফর্মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যুক্ত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সিএনবিসি।

এএফপির খবরে ওই প্রতিবেদনের বরাতে বলা হয়, এআইকে শক্তিশালী করার মডেলের ক্ষেত্রে মেটা অ্যামাজন, ওপেনএআই, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করছে এবং ২০২৩ সালে নিজস্ব এআই চ্যাটবট চালু করার পর থেকে তারা ক্রমবর্ধমানভাবে এই প্রযুক্তিটিকে তার প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করছে।

সিএনবিসি বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত দিয়ে জানায়, মেটা চলতি বছরের মাঝামাঝি স্বতন্ত্র এআই অ্যাপ চালুর পরিকল্পনা করছে।

টেক জায়ান্টটি সম্প্রতি ২০২৪ সালের জন্য ক্রমবর্ধমান মুনাফা ও রাজস্বের কথা জানিয়েছে। আগামী বছরে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সম্প্রসারণের উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে।

সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, আমি আশা করছি এই বছর এমন একটি বছর হবে, যখন একটি অত্যন্ত বুদ্ধিমান ও ব্যক্তিগত এআই সহকারী ১ বিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছবে এবং মেটা এআই সেই শীর্ষস্থানীয় সহকারী হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com