সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মহানগরীতে গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে আটক

  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮.২৮ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত টিম গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৬০ জনকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

অভিযানে তিনটি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, তিনটি লোহার রড, ছয়টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৩০ পিস ইয়াবা ও এক কেজি ৫৮৪ গ্রাম গাঁজা।

গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৩৬টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, ডাকাত, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সজিব (২৬), ২। আল আমিন (২৪), ৩। সজিব (২৮), ৪। হীরা (১৯), ৫। শান্ত (২২), ৬। রায়হান (২১), ৭। মেহেদী হাসান (২২), ৮। রাসেল (২১), ৯। রানা (২৪), ১০। হোসেন (১৯), ১১। রাব্বি (১৯), ১২। সিয়াম (২০), ১৩। সুজন (২৮,) ১৪। ফারহান (২০), ১৫। ফজলে রাব্বি (২০), ১৬। ইমন (১৯), ১৭। আল আমিন (১৯), ১৮। সাব্বির (১৯) ও ১৯। শাবনুর (২৭)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (০২ মার্চ ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com