বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশে আমির খসরু চৌধুরী- রাজনীতিতে সম্মানবোধ থাকতে হবে, অন্তর্বর্তী সরকারের সংস্কার করার ক্ষমতা নেই

  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.১০ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-‘তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে বিএনপি জনগণকে সাথে করে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। রাজনীতিতে সম্মানবোধ থাকতে হবে। সংস্কার করার ক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের’- বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায় রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ঘোষনার দাবিতে ও রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সমাবেশে এই প্রবীণ রাজনীতিবীদ আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এসময় তিনি আরো বলেন-‘আমাদের নেতাকর্মীরা জেল খেটে জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এদের দ্বিতীয়বার রোখার কারো সাহস নেই, কারো কিছু করার সুযোগও নেই।’

দলকে সু-সংঘটিত ও গতিশীল করার লক্ষ্যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার পলায়ন করার পরে লক্ষ্মীপুরে বিএনপির ডাকা এটাই প্রথম সমাবেশ।

লক্ষ্মীপুরের আউটার স্টেডিয়ামে বৃহস্পতিবার জন সমুদ্রের পরিণত হয়। বিভিন্ন দূর-দূরান্ত হতে নারী-পুরুষ জোয়ানবৃদ্ধের বাঁধভাঙ্গা মিছিলে মিছিলে তিল পরিমাণ জায়গা খালি ছিল না। বহুদিন পর নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে সমাবেশ।

লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত জেলা আহবায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েব মুন্না, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আহমেদসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও অ্যাডভোকেট হাছিবুর রহমান।

বক্তারা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে একটি সুন্দর নিরপেক্ষ ভোট দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com