বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনায় ছাত্রদলের কলেজে নতুন কমিটি ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.০৮ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, বরগুনা প্রতিনিধিঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারা দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি পুনর্গঠন প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার বিভিন্ন কলেজে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বরগুনা সরকারি মহিলা কলেজে মোসা. তন্নিকে সভাপতি এবং রাফিয়া আক্তার অনুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। এটি এই কলেজে ছাত্রদলের প্রথম কমিটি। বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি মো. ফয়জুল মালেক সজীব ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম রনির অনুমোদনের পর এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোসা. তন্নি আক্তার মীম, সহ-সভাপতি মোসা. মারিয়া, মোসা. সুমাইয়া জেবিন, মোসা. বিথী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোসা. কারিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসা. মারোয়া, মোসা. হাবিবা, রিক্তা ফাতিমা, মোসা. আয়শা, মোসা. মুমু, মোসা. মারুফা, মোসা. সুমি, মোসা. লামিয়া আক্তার, মোসা. কলি আক্তার, মোসা. জান্নাতি, মোসা. ইতি আক্তার, সাংগঠনিক সম্পাদক মোসা. শারিকা রাইয়ান, দপ্তর সম্পাদক মোসা. লামিয়া এবং প্রচার সম্পাদক মোসা. সাদিকা রয়েছেন।

এছাড়াও  বরগুনা সরকারি টেকনিক্যাল কলেজে মো. তাসিনকে সভাপতি এবং মো. সিহাব হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল এম এ মাদ্রাসায় মো. ইমরানকে সভাপতি এবং মো. খাইরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আফিয়া আজিজ ফিহাকে সভাপতি এবং মো. আলিফ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

 

আগামী ২১ দিনের মধ্যে বরগুনা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় টিম ও বরগুনা জেলা ছাত্রদলের সমন্বয়ে এই আংশিক কমিটিগুলো অনুমোদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com