মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

উত্তরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে এস.এম জাহাঙ্গীরের শুভেচ্ছা

  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১.১৪ এএম
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার দুপুর ১২টায় উত্তরায় প্রেস ক্লাব ভবনে এ শুভেচ্ছা জানান তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে এস এম জাহাঙ্গীর বলেন, রাজনীতিবিদরা আর সাংবাদিক মহল এক হয়ে কাজ করলে, সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড নিরসন করা সম্ভব।
এ সময় ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে উত্তরা প্রেস ক্লাব। সেই সাথে সমাজের নানান অনিয়ম তুলে ধরার মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে তরান্বিত করা হবে। সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, উত্তরা প্রেস ক্লাবে কোনো ধরনের বিভাজন নেই। তাই ঐক্যবদ্ধভাবে ক্লাবের সেবা  সমাজে ছড়িয়ে দেয়ার এখনই সময়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি বদরুল আলম মজুমদার, সহ-সভাপতি সাইফুর নূর শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম,
মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার পুষনসহ উত্তরা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com