সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলে সহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২০ এএম
  • ১২৩ বার পড়া হয়েছে
পিরেজপুর প্রতিনিধি:- পিরোজপুরে মাদক বিরোধী অভিযান মা-ছেলে সহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে মুকিত হাসান খাঁন বলেন, গতকাল রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা সহ মাদক কারবারি গুলবানু ও তার ছেলে রাজিব খান এবং মোঃ রবিউল ইসলামকে এবং পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযানে পৌর এলাকার মুক্তারকাঠি গ্রামে বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও আজ ভোর সাড়ে ৪ টার দিকে সদর থানার অসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আল আমিনের বসত ঘর হতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোসা. নাজমা আক্তার কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে।পিরোজপুর জেলাকে মাদক, সন্ত্রাসও চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com