বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বই না পেয়ে স্কুলে কমছে শিক্ষার্থী, অভিভাবকরা হতাশ

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৫৪ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ– বছরের প্রায় দুই মাস হতে থাকলেও এখনো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছেনি। বই না পেয়ে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, অনেক শিক্ষার্থী স্কুল বিমুখ হয়ে খেলাধুলায় মেতে রয়েছে। আবার অনেকে গ্যারেজ, হোটেলসহ নানা কাজে জড়িয়ে গেছে। অন্যদিকে স্মার্টফোনে গেম খেলা আসক্ত হয়ে থাকতেও দেখা যায় শিক্ষার্থীদের।
ফেব্রুয়ারি মাসের মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো কথা থাকলেও এখনো বেশিরভাগ স্কুলে পর্যাপ্ত পরিমাণ বই পৌঁছেনি। এতে ডিমে তালে চলছে ক্লাস। মুখস্ত বিদ্যায় কতক্ষণ শিক্ষার্থীদের ধরে রাখা যায়! বইবিহীন কতক্ষণ মনোযোগ ধরে রাখা যায়! দীর্ঘশ্বাস ছেড়ে আক্ষেপ করে বললেন  নাম প্রকাশ্য অনিচ্ছুক প্রাথমিকের এক শিক্ষক।
তিনি সাংবাদিক অ আ আবীর আকাশ এর কাছে আরও বলেন- অভিভাবকের কাছে ফোন করে যাদের স্কুলে আনা হচ্ছে, তারাও বই না থাকায় অমনোযোগী হয়ে পড়ছে। ফলে স্কুলে তাদের নিয়মিত উপস্থিতি ধরে রাখা যাচ্ছে না। এভাবে চলতে থাকলেও বড় ধরনের শিখন ঘাটতি নিয়ে পরবর্তী ক্লাসে উঠবে শিক্ষার্থীরা। তাদের বাড়িতেও পড়ার কোন ব্যবস্থা নেই।
প্রাথমিকে এখনো কোনো বই না আসলেও মাধ্যমিকে মাত্র চারটি বই দেয়া হয়েছে। এতে কোনরকম চার বিষয় ক্লাস করেই ছুটি দিতে হয়। বই না থাকায় ক্লাসে শিক্ষার্থীদের ধরে রাখা যায় না। এতে শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্মুখীন হতে হবে। সবচেয়ে মারাত্মক ক্ষতির মুখে রয়েছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা। বছরের দুই মাস হতে থাকলেও এখনো সব বই হাতে আসেনি।
এনসিটিভির বই বিতরণ নিয়ন্ত্রক মোঃ হাফিজুর রহমান সাংবাদিক অ আ আবীর আকাশকে বলেন আমরা অগ্রাধিকার ভিত্তিতে দশম শ্রেণীর বই ছাপাচ্ছি। যদিও বইয়ের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন।  তিনি আরো বলেন- সক্ষমতা অনুযায়ী দিনে ৩৫ লাখ বই ছাপা হচ্ছে। ছাপা বাকি সোয়া ১৮ কোটি বই। এ জন্য সময় লাগবে আরো দুই মাস। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তথ্য অনুযায়ী বই হাতে আসতে আরো দুই মাস সময় লাগলে মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে বই হাতে আসবে। শিক্ষার্থীরা প্রথম সাময়িক পরীক্ষা দেবে কখন? এ ঘাটতি শিক্ষার্থীরা পূরণ করবে কিভাবে? এসএসসি পরীক্ষার্থীদের কি হবে? এমন প্রশ্নের উত্তর হাফিজুর রহমানের কাছে নেই।
এই নিয়ে চরম উদ্বিগ্নতা ও হতাশা দেখা দিয়েছে  অভিভাবকদের মাঝে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com