সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নিহত 

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৫ এএম
  • ১৩৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালীতে অটোচাপায় স্কুল ছাত্রী নিহত। জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে হাবিবা (৬) বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে মায়ের সাথে তার এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেওয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটো স্কুলছাত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা অবস্থায় দুপুরে হাবিবা মারা যান।
হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, হাবিবা ভালো ছাত্রী ছিলেন এবং নিয়মিত বিদ্যালয়ে আসতেন। খুবই শান্ত প্রকৃতির ছিলেন।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। অদক্ষ ড্রাইভার ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার কারণে প্রতিদিন ঝরে যাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। বেপরোয়া অটো ড্রাইভার সহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com