বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে তৃনমূল পর্যায়ে বিএনপি নেতার উপহার সামগ্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৮.৫৬ পিএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে তৃনমূল পর্যায়ে বিএনপি নেতার উপহার সামগ্রী পাঠানো হয়েছে।কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে তৃনমূল পর্যায় নেতাকর্মীদের মাঝে উপহার হিসাবে খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরের পৌর বিএনপির সভাপতি মাহবুর রহমান লিটনের বাস-ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকে ডেকে এনে তাদের হাতে এ খাদ্যসামগ্রী উপহার হিসাবে তুলে দেন পৌর বিএনপির সভাপতি মাহবুর রহমান লিটন ও থানা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ।
এতে উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ফেরদৌস আহম্মেদ, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শহীদুর রহমান ভেন্ডার, হেলাল কাজী, বিএনপি নেতা হোসেন আহম্মদ, জহির আলম,  মাহাবুব আলম, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল খালেদ, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, পৌর ছাত্রদলের সভাপতি সভাপতি দেলোয়ার হোসেন শিমুল, সাধারণ সম্পাদক আবুল বারাকাত সৌরভ প্রমুখ।
খাদ্যসামগ্রী বন্টনের সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভিডিও কলের মাধ্যমে তৃণমূল পর্যায় নেতাকর্মীদের সাথে কথা বলেন। এবং করোনা-ভাইরাস থেকে সর্তক ও নিরাপদে থাকার জন্য পরামর্শ ও সমাজের অসহায় মানুষ পাশে থাকার জন্য আহ্বান করেন এ্যানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com