সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সংবাদকর্মির মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.২৫ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধিঃ-ফরিদপুরের সালথায় স্থানীয় এক সাংবাদিকের মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে তার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতি হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে সাংবাদিক সাইফুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী দৈনিক সমকালের সালথা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহসভাপতি সাইফুল ইসলাম এই প্রতিবেদককে তিনি বলেন, ‘সোমবার ভোর রাতে আমাদের বসতঘরের দরজা কৌশলে খুলে প্রবেশ করে ৩-৪ জন।

তারা ঘরে প্রবেশ করে প্রথমে আমার মায়ের গলায় রামদা ঠেকিয়ে তাকে জিম্মি করে। তখন আমরা আলাদা ঘরে ঘুমিয়ে ছিলাম। পরে ডাকাতরা ঘরে থাকা শোকেস ভেঙে নগদ ২৫ হাজার টাকা ও স্বর্ণের একটি চেইন নিয়ে চলে যায়।’

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘সাংবাদিকের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com